
রাজধানীর বনানীর একটি হোটেলে ‘রি-ইমাজিনিং বাংলাদেশ’স পলিটিক্যাল ফিউচার’ শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, নির্বাচন দ্রুত হওয়ার সবচেয়ে নিরাপদ সময় হলো আগামী ফেব্রুয়ারি। এছাড়া, বিএনপির প্রার্থী মনোনয়ন ও পিআর পদ্ধতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর নেতৃত্ব, নীতি ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনার পাশাপাশি দলের ৩১ দফা, গণতান্ত্রিক সংস্কার, অর্থনীতি ও যুবসমাজের ক্ষমতায়ন বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আন্তর্জাতিক ও স্থানীয় বিশেষজ্ঞরা ভিডিও বার্তা এবং লিখিত বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণ করেন।