google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছবির ক্যাপশন: শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন
ad728

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

শোকবার্তায় বলা হয়েছে, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো।”

শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জেও। তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেতৃত্বহীন সংকটে বিবিসি: সাবেক কর্মকর্তা ক্রেইগ অলিভারের তীব

নেতৃত্বহীন সংকটে বিবিসি: সাবেক কর্মকর্তা ক্রেইগ অলিভারের তীব