google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা অসহ্য, এনসিপি থেকে পদত্যাগ তাজনূভা জাবীনের

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা অসহ্য, এনসিপি থেকে পদত্যাগ তাজনূভা জাবীনের ছবির ক্যাপশন: জামায়াতের সঙ্গে আসন সমঝোতা অসহ্য, এনসিপি থেকে পদত্যাগ তাজনূভা জাবীনের
ad728

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। রোববার দুপুর ১২:৩৫ মিনিটে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে পদত্যাগের ঘোষণা দেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতা তিনি “হজম করতে পারছেন না”।

ঢাকা-১৭ আসনে তাজনূভা প্রার্থী ছিলেন। ফেসবুক পোস্টে তিনি জানান, অত্যন্ত ভাঙা মন নিয়ে পদত্যাগ করছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। নির্বাচনে তার জন্য অনুদান পাঠানো শিক্ষার্থীদের অর্থ তিনি ধীরে ধীরে ফেরত দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতায় জড়িত হয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছে। এ নিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জামায়াতের সঙ্গে সমঝোতার বিষয় চূড়ান্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন তাসনিম জারা। এর আগে বৃহস্পতিবার দল থেকে পদত্যাগ করেছেন এনসিপির জামায়াতবিরোধী নেতা মীর আরশাদুল হক।

তাজনূভা তার ফেসবুক পোস্টে বলেন, “আপনারা অনেকেই ভাবছেন, হয়তো জামায়াতের সঙ্গে জোটের কারণে বা নারী বিষয় নিয়ে আমার আপত্তি। এর চেয়েও ভয়ংকর কারণ হলো যে প্রক্রিয়ায় এটি হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল বা নির্বাচনী জোট বলা হচ্ছে। আমি বলব, এটি পরিকল্পিত এবং সাজানো হয়েছে।

“এটা আদর্শের চেয়েও বড় বিষয়, সেটা হলো বিশ্বাস। মাত্র কিছুদিন আগে সমারোহে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে ১২৫ জনকে মনোনয়ন দিয়ে ৩০ জনের জন্য সিট সমঝোতা করা হয়েছে, বাকিদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয়নি। বিষয়টি এমনভাবে আনা হয়েছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে। আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, কিন্তু আমি এই মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছা রাখি না।”


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাদির ওপর হামলার পর বিএনপি–জামায়াত–এনসিপিকে ঐক্যের আহ্বান প্

হাদির ওপর হামলার পর বিএনপি–জামায়াত–এনসিপিকে ঐক্যের আহ্বান প্