google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের পাশে দাফন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের পাশে দাফন ছবির ক্যাপশন: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের পাশে দাফন
ad728

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় ও স্থান চূড়ান্ত করা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং আগামীকাল এক দিনের সাধারণ ছুটি থাকবে। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে এই তিন দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ভবনে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি আগামীকাল দেশের সব মসজিদে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এ ছাড়া বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শোক বই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোকপ্রস্তাব গৃহীত হয়, যা পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানাজা, দাফন ও নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “আজ গভীর শোকের সময়ে আমরা সবাই একত্র হয়েছি। পুরো জাতি খালেদা জিয়ার জন্য দোয়া করছিল, যেন তিনি আমাদের সঙ্গে আরও কিছু সময় থাকেন। তাঁর চলে যাওয়া জাতির জন্য বিরাট ক্ষতি। তাঁর জানাজা ও দাফনের বিষয়ে সরকার সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেবে।”

স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “সর্বশেষ গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে তাঁর সঙ্গে দেখা হয়েছিল। তিনি নিজে অসুস্থ থাকা সত্ত্বেও সবার খোঁজখবর নিয়েছেন। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর উপস্থিতি আমাদের ভীষণ প্রয়োজন ছিল।”


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আধা লিটার পানির দামে এক কেজি আলু, কৃষকেরা বড় লোকসানে

আধা লিটার পানির দামে এক কেজি আলু, কৃষকেরা বড় লোকসানে