google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, আজ সরকারি ছুটি ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, আজ সরকারি ছুটি ঘোষণা ছবির ক্যাপশন: খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, আজ সরকারি ছুটি ঘোষণা
ad728

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। শোক পালন আগামী শুক্রবার পর্যন্ত চলবে।

খালেদা জিয়ার জানাজার কারণে আজ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত দেখা গেছে।

শোক পালনকালে আগামী শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও খালেদা জিয়ার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আজ সরকারি ছুটির কারণে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। ঢাকার বিপণিবিতানও বন্ধ থাকবে।

তবে জরুরি সেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসা সেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ অন্যান্য জরুরি অফিস এই ছুটির আওতার বাইরে থাকবে।

খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ৭৯ বছর বয়সে পরলোক গমন করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্

নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্