google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে শুরু হলো রিহ্যাব আবাসন মেলা, ফ্ল্যাট ও প্লটে মূল্যছাড়সহ আকর্ষণীয় অফার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
রাজধানীতে শুরু হলো রিহ্যাব আবাসন মেলা, ফ্ল্যাট ও প্লটে মূল্যছাড়সহ আকর্ষণীয় অফার ছবির ক্যাপশন: রাজধানীতে শুরু হলো রিহ্যাব আবাসন মেলা, ফ্ল্যাট ও প্লটে মূল্যছাড়সহ আকর্ষণীয় অফার
ad728

রাজনৈতিক অস্থিরতা এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংক্রান্ত জটিলতার মধ্যেও আবাসন খাতের প্রতিষ্ঠানগুলো নতুন প্রকল্প নিয়ে এগিয়ে এসেছে। ফ্ল্যাট ও প্লটের বিক্রি ও প্রচারের উদ্দেশ্যে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা শুরু হয়েছে। উদ্বোধনের পর মেলাটি ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

মেলাটির আয়োজক রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান শেল্টেক মেলায় ৭৬টি প্রকল্পের ফ্ল্যাট ও বাণিজ্যিক জায়গা নিয়ে এসেছে। ধানমন্ডি, মোহাম্মদপুর, মগবাজার, ইস্কাটন, সেগুনবাগিচা, বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা, গুলশান, জলসিঁড়ি সহ বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের পাঁচলাইশ ও দক্ষিণ খুলশীতে এ প্রকল্পগুলো অবস্থিত।

শেল্টেকের জলসিঁড়ি আবাসন প্রকল্পে ২১টি প্রকল্পের ১৬৮টি ফ্ল্যাট রয়েছে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ২,৮০০ বর্গফুট, প্রতি বর্গফুটের দাম ১০ থেকে ১৪ হাজার টাকা। মেলায় ফ্ল্যাট বুকিংয়ে ২৫ লাখ টাকা পর্যন্ত মূল্যছাড় এবং বিনামূল্যে কিচেন কেবিনেটসহ অন্দরসজ্জা সুবিধা দেওয়া হচ্ছে।

ট্রপিক্যাল হোমস মেলায় বসুন্ধরা আবাসিক ও অন্যান্য এলাকায় ১২টি আবাসন প্রকল্পের সঙ্গে ২৫০টি ফ্ল্যাট নিয়ে অংশ নিয়েছে। ফ্ল্যাটের আয়তন ১,৮৫০ থেকে ৩,৫০০ বর্গফুট, প্রতি বর্গফুটের দাম ১১,৫০০ থেকে ১৭,৫০০ টাকা। মালিবাগে নির্মাণাধীন ৪৫ তলা বাণিজ্যিক ভবনের ৬৫ শতাংশ জায়গা বিক্রি হয়ে গেছে।

আশিয়ান সিটি প্রকল্পে ৩ থেকে ২০ কাঠার প্লট বিক্রি হচ্ছে। প্লটের দাম কাঠাপ্রতি ২৫ লাখ থেকে ১ কোটি টাকা, ৭৫ শতাংশ উন্নয়ন কাজ শেষ। এছাড়া প্রিমিয়াম গেটেড কমিউনিটি এশিয়ান ডুপ্লেক্স টাউন এবং পূর্বাচল এশিয়ান টাউনের ফ্ল্যাট ও প্লট বিক্রির জন্য বিশেষ অফার দেওয়া হচ্ছে।

মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিষ্ঠান মূল্যছাড়, বিনামূল্যে সুবিধা, সোনার কয়েন, গাড়ি ও মোটরসাইকেল জেতার সুযোগসহ অফার দিচ্ছে। আবাসন খাতের প্রতিষ্ঠানগুলো আশাবাদী, মেলায় ভালো সাড়া মিলবে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চবি ক্যাম্পাসে ‘নো হর্ন’ মানববন্ধন, হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে

চবি ক্যাম্পাসে ‘নো হর্ন’ মানববন্ধন, হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে