google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় নাগরিক পার্টি ছাড়লেন মীর আরশাদুল হক, সমর্থন জানালেন তারেক রহমানকে

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
জাতীয় নাগরিক পার্টি ছাড়লেন মীর আরশাদুল হক, সমর্থন জানালেন তারেক রহমানকে ছবির ক্যাপশন: জাতীয় নাগরিক পার্টি ছাড়লেন মীর আরশাদুল হক, সমর্থন জানালেন তারেক রহমানকে
ad728

জুলাই গণ–অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন।

মীর আরশাদুল হক এনসিপিতে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন। তিনি আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৬ আসনে দলটির মনোনয়নও পেয়েছিলেন।

ছাত্রজীবনে ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-প্রতিবাদে যুক্ত ছিলেন মীর আরশাদুল। জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি এবং পরে এনসিপিতে যোগ দেন।

১৭ বছর পর লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরার দিন বৃহস্পতিবার সকালে তিনি ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেছেন, “আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম। চট্টগ্রাম-১৬ সংসদীয় আসনে এনসিপির হয়ে নির্বাচন করছি না। আজকের দিনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন তারেক রহমান—সুস্বাগতম।”

মীর আরশাদুল হক বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও দল ও নেতারা সেই প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন। তিনি জানিয়েছেন, “দল ও নেতারা ভুল পথে রয়েছে। এই ভুল পথে আমি চলতে পারি না। এই মুহূর্ত থেকে এনসিপির সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তবে ব্যক্তিগত সম্পর্ক থাকবে।”

তিনি আরও মন্তব্য করেছেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য এই মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন ছাড়া বিকল্প নেই। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন খাতে তারেক রহমানের স্পষ্ট ভিশন ও সমাধানমুখী এপ্রোচ তাঁকে আকৃষ্ট করেছে।

মীর আরশাদুল হক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনকে ইতিমধ্যে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে দলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা