google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি ঘোষণা ছবির ক্যাপশন: খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি ঘোষণা
ad728

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। একই সঙ্গে তাঁর জানাজা উপলক্ষে বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং তাঁর নামাজে জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।”

এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি থাকবে।

ছুটিতে বন্ধ থাকবে

প্রজ্ঞাপন অনুযায়ী, ছুটির দিনে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

যেসব সেবা চালু থাকবে

তবে জরুরি ও অত্যাবশ্যকীয় কিছু সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে—

  • বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ

  • ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম ও পরিচ্ছন্নতা সেবা

  • টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা

  • হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা

  • চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন

  • জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে আদালতের কার্যক্রম সম্পর্কে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য