বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত আবেগঘন বক্তব্য প্রদান করেন। তিনি উপস্থিত সকলের কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আনুষ্ঠানিকতা শুরুর আগে তারেক রহমান বলেন, “কারো কাছে যদি মরহুমা খালেদা জিয়ার কোনো ঋণ থেকে থাকে, তাহলে আমাকে জানাবেন। আমি তা অবশ্যই পরিশোধের ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “একই সঙ্গে তার কোনো ব্যবহারে বা কথায় কেউ আঘাত পেয়ে থাকলে, মায়ের পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।”
তারেক রহমানের এই বক্তব্যে জানাজাস্থলে উপস্থিত হাজারো মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেককে চোখের পানি ফেলতে দেখা যায়। এরপর বেলা ৩টার পর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।
Jatio Khobor